বিস্তারিত
নাম : মুসলিম নারী
ভাষা : বাংলা
লেখক : ড. মুহাম্মাদ আল হাশেমীি
পৃষ্ঠা সংখ্যা : ৩৮৪
দেশ : বাংলাদেশমুসলিম নারী বেশ চমৎকার একটি বই। বইটি সম্পাদনা করতে গিয়ে বারবার উলটপালট করতে হয়েছে, আদ্যোপান্ত ঘাটতে হয়েছে কয়েকবার। ঘাটতে গিয়ে দেখলাম, একজন মুসলিম নারীর প্রতি মুহূর্তের আচার-আচরণ ও ব্যবহারবিধি তুলে ধরা হয়েছে। এমন অনেক ব্যবহার এখানে গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে, যা আমাদের নারীসমাজ কিছুই মনে করত না। অথচ সেই বিষয়ে রাসূলুল্লাহর সতর্কতা আছে।
কুরআন-সুন্নাহতে প্রতিটি মুসলমানের জন্য বর্ণিত হয়েছে জীবনযাপন পদ্ধতি। একজন পুরুষ বা একজন নারী সুবিশাল কুরআন-সুন্নাহ থেকে নিজের কাঙ্ক্ষিত পদ্ধতিটি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তাই উম্মাহর আলিমগণ বিভিন্ন ক্ষেত্র সংশ্লিষ্ট বিধানগুলো একত্রিত করেছেন নামাজ, রোজা, জাকাত, জিহাদ ইত্যাদি বিভিন্ন শিরোনামে। এরই ধারাবাহিকতায় অনেক ইসলামি গবেষক নারীর বিধানগুলো ভিন্ন করে লিখেছেন, কেউ পুরুষের জন্য স্বতন্ত্র করে লিখেছেন, কেউ শিশুর জন্য। নারীর জন্য স্বতন্ত্রভাবে লেখা একটি বই হলো আমাদের এই বই। এই বইয়ে বর্ণিত হয়েছে, কীভাবে একজন নারী পুরো জীবন কাটাবে, তার জীবনের বিভিন্ন সেক্টরে ইসলামের নির্দেশনাগুলো কী? পিতা-মাতার সঙ্গে একজন মুসলিম নারীর আচরণ কেমন হবে? সন্তানের সঙ্গে কেমন হবে? তার বান্ধবীদের সঙ্গে কেমন হবে? এ জাতীয় বহু প্রশ্নের সমাধান দেবে এই বইটি।